নাজীর আহম্মেদ খান | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:০০ এ এম
নামাজের গুরুত্ব: কোরআন-হাদিসে সালাতের ফজিলত ও তাৎপর্য
নামাজ বা সালাত ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। মুসলমানদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ ইবাদত। কোরআন ও হাদিসে নামাজকে ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বর্ণনা করা হয়েছে।
“নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
—(সুরা আনকাবুত: ৪৫)
আরেক আয়াতে আল্লাহ বলেন—
“তোমরা নামাজ কায়েম কর, যাকাত আদায় কর এবং রুকু করো রুকুকারীদের সঙ্গে।”
—(সুরা বাকারা: ৪৩)
“মানুষ ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ।”
—(সহিহ মুসলিম)
আরেক হাদিসে তিনি বলেন—
“কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে। যদি নামাজ সঠিক হয়, তবে তার সব আমল সঠিক হবে।”
—(তিরমিজি, হাদিস: ৪১৩)
নামাজ ঈমানের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত।
নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে।
নামাজ কিয়ামতের দিনে প্রথম জিজ্ঞাসিত হবে।
নিয়মিত নামাজ আল্লাহর রহমত ও বরকতের কারণ।