নাজীর আহম্মেদ খান | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:০০ এ এম
সদকা ও দান: কোরআন-হাদিসে দানের ফজিলত ও উপকারিতা
ইসলামে দান বা সদকার গুরুত্ব অপরিসীম। কোরআন ও হাদিসে বারবার মুসলমানদের দান করতে উৎসাহিত করা হয়েছে। দান শুধু গরিবদের উপকার করে না, বরং দাতার সম্পদকে বরকতময় করে এবং আল্লাহর রহমত নাজিল হয়।
“যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্যদানা সদৃশ; যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় এবং প্রত্যেক শীষে থাকে একশ’ দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন।”
—(সুরা বাকারা: ২৬১)
আবার আল্লাহ বলেন—
“তোমরা যাই ব্যয় করবে, আল্লাহ তার প্রতিদান দেবেন।”
—(সুরা সাবা: ৩৯)
“দান সম্পদকে হ্রাস করে না।”
—(সহিহ মুসলিম)
তিনি আরও বলেছেন—
“মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জারি থাকে— সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”
—(সহিহ মুসলিম)
দান সম্পদকে হ্রাস করে না, বরং বাড়িয়ে দেয়।
দান সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্য সৃষ্টি করে।
সদকায়ে জারিয়া মৃত্যুর পরও দাতাকে সওয়াব এনে দেয়।
দান আল্লাহর রহমত ও বরকতের কারণ।