MD ANIS | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬ ১২:০০ এ এম
অর্থনীতি প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার ছুটি পরবর্তী সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে বড় ধরণের সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার (৩ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, আজ দুই বাজার মিলিয়ে মোট লেনদেন ১ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৭৯ কোটি টাকা এবং সিএসইতে হাতবদল হয়েছে ৩১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার প্রধান মূল্যসূচক 'ডিএসইএক্স' (DSEX) ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে। এছাড়া অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৯ ও ২০৫৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন রেকর্ড করা হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৯৯ কোটি টাকা বেশি। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো—মীর আকতার, একমি লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল, ডমিনেজ স্টিল, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস, জেনেক্স, গোল্ডেন সন ও আরডি ফুড।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' (CASPI) আজ ১০৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৫ পয়েন্টে থিতু হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। আজ সিএসইতে ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি।