MD ANIS | Times News 24 | Fast Online News Portal | মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সহিংসতায় দায়ের করা পৃথক তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
আজ সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে আজ মমতাজ বেগমের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট সংগীতশিল্পী মমতাজ বেগমকে দুটি সুনির্দিষ্ট হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে সাভারের আশুলিয়ায় মনিরুজ্জামান হত্যা মামলা, রাজধানীর মিরপুরের সাগর হত্যা মামলা এবং আশুলিয়া থানায় দায়ের করা আরেকটি হত্যাচেষ্টা মামলা। বিগত সরকার পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে এসব মামলায় তাঁকে আসামি করা হয়েছিল।